নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কেমিক্যাল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গোডাউনে বিপুল পরিমাণে কাপড় ছিল।
র
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
নাটোরের লালপুর উপজেলা জাতীয় পার্টি নিজ দলের প্রার্থীকে বয়কট করে নাটোর-১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে সমর্থন করেছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ’৭১ সালে সখীপুরের সকল মানুষের সহযোগিতা নিয়ে এখানে যুদ্ধ করেছি। এই এলাাকার সবাই আমার সাথে যুদ্ধ করেছে। তাই এখানে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ নাই।’
সরকার জনগণের টাকা লুট করে ডামি ভোটে ঢালছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে মসজিদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।
বিএনপির ডাকা অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।