র

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ

২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই এ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি ঘোষণা করা হবে।

অবসরে যাচ্ছেন এলগার

অবসরে যাচ্ছেন এলগার

ভারতের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিন এলগার। ২০১২ সালে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে বড় ফরম্যাটে ৮৪ ম্যাচে ১৩ সেঞ্চুরি ও ২৩ হাফ-সেঞ্চুরিতে ৫ হাজারের বেশি রান করেছেন ৩৬ বছর বয়সী এলগার।

সাইফার মামলায় জামিন পেলেন ইমরান খান

সাইফার মামলায় জামিন পেলেন ইমরান খান

আলোচিত সাইফার মামলায় (রাষ্ট্রীয় গোপনীয়তা আইন) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক- ই- ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের দিকে উত্তর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে।

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে নির্দেশনা

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে নির্দেশনা

৭ জানুয়ারি ভোটের ফলাফল দ্রুত পাঠানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনি সহিংসতার ঘটনায় নৌকার ১৫ কর্মী গ্রেফতার

নির্বাচনি সহিংসতার ঘটনায় নৌকার ১৫ কর্মী গ্রেফতার

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের উপর সহিংসতার ঘটনায় ১৫ জন নৌকার কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম সাগর আলী (৩০)। তার বন্দি হাজতি নম্বর ৪৬৯৩২/২৩ ও বাবার নাম মোবারক আলী।

রাজধানীর শ্যামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর শ্যামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 রাজধানীর শ্যামপুর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। তার নাম  আনোয়ারুল গনি সজল (৩৫)। 

বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য তাওসিব হাসান নাদিমকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল বিক্রির ১৭ হাজার ১৯০ টাকা উদ্ধার করে র‌্যাব।