দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে নগরীর শীতলাখোলা এলাকায় মহানগরীর ৩০টি ওয়ার্ডের নির্বাচনী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন জাহিদ ফারুক।
র
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এটাই আমাদের এবারের স্লোগান।জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তন করা হবে। একইসঙ্গে পাঁচ বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রাদেশিক সরকার গঠন করা সম্ভব হবে।
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের চলমান টি-টোয়েন্টি সিরিজে আদিল রশিদের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন এই ইংলিশ লেগ স্পিনার। ভারতের শুবমান গিলকে সরিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের বাবর আজম।
করোনাভাইরাসের সাবভ্যারিয়েন্ট জেএন.১ বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত নভেম্বরের শুরুতে এতে আক্রান্ত ছিল প্রায় ৩ শতাংশ। কিন্তু এক মাসে এটির বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার হার ২৭ দশমিক ১।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ২৪২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিলে আবেদনের শুনানির জন্য আগামী ২ জানুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই দিন শুনানি হবে।
অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে গিয়েই শিরোপার দেখা পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারসস্টার লিওনেল মেসি। তবে, শেষটা সুন্দর হয়নি তার জন্য। লম্বা সময়ের জন্য ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে লিওকে।