ঝিনাইদহ শহরে সড়ক দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেলিম সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।
র
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চালককে আটক করা হয়।
নির্বাচনে জোড় করে অন্যায় ভাবে আমার বিজয় (লাঙ্গলের বিজয়) ছিনিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ৪ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এই আসনের দুইবারের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদরের আংশিক ও কালিয়া উপজেলা) আসনে প্রতীক বরাদ্দের পরদিন নৌকার প্রার্থী স্বামীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। তিনি এ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্তের সার্বিক সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু এবং মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করছেন।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির-২০২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।