চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মিরপুরের শাহ আলী থানার দুই উপ-পরিদর্শককে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
র
যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত এই পাঁচ শিশুর মধ্যে চারজনই আপন ভাই-বোন। নিহত অন্য একজনও শিশু এবং সে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রার্থিতা ফেরত পেতে ফের চেম্বার আদালতে আবেদন করেছেন। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী খুরশীদ আলম খান। বুধবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
বগুড়া জেলা খুনের রঙের লাল হয়ে উঠছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে পূর্ব বিরোধ, শত্রুতা, আধিপত্য, রাজনৈতিক, মাদক ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা, জমিজমা, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খুনের ঘটনা ঘটছেই।
মেহেরপুরের গাংনীতে ঢাকাগামী এসবি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এসময় আরও ১০ জন আহত হয়েছে।
শাহজালাল-শাহপরানের পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করতে সকালে চায়ের নগরী সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া নিজস্ব গাড়ি নিয়ে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করে সেখানে দেশ ও জাতীর কল্যাণে স্রষ্টার কাছে দোয়া কামনা করেন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা সদর আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে একদিনে দুটি শোকজ (কারণ দর্শানো) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে পারিবারিক কলহের জেরে এলাইসা হিলারিয়া নামে ২৫ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে ৪০তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের মধ্য থেকে ২২৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও উইল ইয়াং মিলে ঝড়ো শুরু এনে দিয়েছেন দলকে। শেষ পর্যন্ত জয়টাও তুলে নিয়েছে তারা। নেলসনের স্যাক্সটন ওভালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।