আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে ৪টার মধ্যে ফাইনাল হবে।
র
ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করলেন টম লাথাম। বাংলাদেশের বিপক্ষে ১২তম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।
আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ১১৯ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যুব এশিয়া কাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মুখোমুখি হয়েছে আরব আমিরাত ও বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জনের এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।
আগামী জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট। মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন দলটির মনোনীত প্রার্থীরা। আজ রবিবার সকালে ঢাকা-৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসাইন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে, কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। রবিবার ডানেডিনে বারবার বৃষ্টির বাধায় ৩০ ওভারে নামিয়ে আসা ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩৯ রান করেছিল নিউজিল্যান্ড। তবে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানে। জবাবে খেলতে নেমে ৪৪ রানে হারে টাইগাররা।
মুন্সিগঞ্জের হাসাইল পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। এর আগে, শনিবার (১৬ ডিসেম্বর) দুর্ঘটনার পরপরই শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।