গোল করার জন্য বারবার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না তারা। সবশেষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় লা লিগার ম্যাচে মাঠে নামে তারা। বর্তমানে ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের চারে উঠলো বার্সেলোনা।
র
রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের ঘটনায় শফিক (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহের মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি অফিসগুলো ৩ দিনের জন্য বন্ধ থাকবে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কুয়েতের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি (কুনা) বলছে, আগামী বুধবার (২০ ডিসেম্বর) থেকে সরকারি বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হবে।
কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে। ঠিক একই ঘটনার যেন পুনরাবৃত্তি হলো আবারও!
১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। বিজয়ের এই দিনে ঐতিহাসিক এক বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা। ইস্ট লন্ডনের বাফেলো পার্ক সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমত উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। রাজধানী শহরটির স্কোর এখন ২৭২, যা ‘খুবই অস্থাস্থ্যকর’। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন, সৌদি আরব ও ইরান। এছাড়াও উপত্যকাটিতে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে এ তিনটি দেশ। বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ রোববার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল বরাদ্দ করা হবে প্রতীক। ওইদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
জয়পুরহাটে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘উত্তরা এক্সপ্রেস’ মেইল ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে।