র

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎ

ন্যাশনাল ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ এ অংশগ্রহণকারীরা আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বন্ধুপ্রতিম ১৭ টি দেশের ২৯ জন সামরিক কর্মকর্তাসহ দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণে অংশ নেন।বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎ সম্পর্কে বলা হয়েছে।

ফরিদপুরে বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ২

ফরিদপুরে বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ২

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম কিবরিয়া স্বপনসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ বুধবার সকালে শহরের পূর্বখাবাসপুর এলাকার বড়ইতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এক আসেনই নৌকার মাঝি হতে চান ১২ নেতা

এক আসেনই নৌকার মাঝি হতে চান ১২ নেতা

দ্বাদশ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে নৌকার মাঝি হতে চার আওয়ামী লীগের ১২ নেতা। এরমধ্যে খানাসাম উপজেলার সাতজন ও চিরিরবন্দর উপজেলার পাঁচজন মনোনয়নপত্র কিনেছেন।

কমতে পারে রাতের তাপমাত্রা

কমতে পারে রাতের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১২

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১২

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের মহাসড়কে মঙ্গলবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। বাসটি উল্টে যাওয়া হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খ

হবিগঞ্জে ধানের গুদাম থেকে ১০টন সার জব্দ

হবিগঞ্জে ধানের গুদাম থেকে ১০টন সার জব্দ

হবিগঞ্জ জেলার ধানের গুদামে অবৈধভাবে মজুত করে রাখা ১০ টন রাসায়নিক সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সার জব্দ করা হয়। সেই সঙ্গে এসময় এক লাখ টাকা জরিমানা করা হয় মজুদদার ব্যবসায়ী বাচ্চু মিয়াকে। বাচ্চু মিয়া নতুন বাজারের পরিচিত ব্যবসায়ী ও সার মজুদত করে রাখা গুদামটির মালিক।

সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে : উ.কোরিয়া

সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে : উ.কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার বলেছে, তাদের আগের দু’টির উৎক্ষেণ ব্যর্থ হওয়ার পর এবার কক্ষপথে  সামরিক গোয়েন্দা স্যাটেলাইটের উৎক্ষেপণ সফল হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তাদের মিত্র দেশগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা সরাসরি লঙ্ঘন করে এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।

উ.কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ প্রধান

উ.কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার কক্ষপথে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার তার মুখপাত্র এই কথা জানান। খবর এএফপি’র।