প্রেসক্লাবে এক অনুষ্টানে ফোন হারিয়ে যাওয়ার পর সাংবাদিকদের চোর বলার অভিযোগ এনে শমী কায়সারের বিরুদ্ধে মামলা করেছেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান।
র
ঢাকার মোহাম্মদপুর সংলগ্ন বছিলা এলাকায় 'জঙ্গি আস্তানায়' দুইজন নিহত হয়ে থাকতে পারে বলে র্যাব ধারণা করছে।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ''তিনটি পায়ের নমুনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুইজন নিহত হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষায় বোঝা যাবে কয়জন মারা গেছেন।''
চট্টগ্রামের লোহাগাড়ায় এক ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে নিহত হয়েছে।নিহত মো. সাইফুল ইসলাম (৩০) উত্তর আমিরাবাদ এলাকার আব্দুস সোবহানের ছেলে।
বঙ্গোপসাগরে সৃষ্ট মওসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হওয়ার পথে শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহতের ঘটনায় দুজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এরা হলেন বহনকারী উবার বাইকের চালক সুমন হোসেন (২৭) ও কাভার্ড ভ্যানচালক আনিছুর রহমান (২৩) ।
দেশে শিশু ধর্ষনের ঘটনা ভয়াবহভাবে বেড়ে গেছে। ২০১৮ সালে সারাদেশে ৪৩৩ টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ২২টি শিশু।
দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রোববার থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অনেক জায়গায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে
জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে শনিবার এক সংবাদ সম্মেলনে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সেনা বাহিনীর তল্লাশি অভিযানে তিন আত্মঘাতী হামলাকারী নিজেদের উড়িয়ে দিলে ছয় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।