র

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজেদের মান বাঁচানোর জন্য লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ আজ খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গিয়েছে।

ঢাবির কলা ভবন থেকে ককটেল উদ্ধার

ঢাবির কলা ভবন থেকে ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন থেকে দুর্বৃত্তদের রেখে যাওয়া দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভবনের নিচতলার ১১০৬ নাম্বার কক্ষের ওয়াশরুম থেকে এসব ককটেল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি।

বিরোধী দলের নেতাদের গ্রেফতার করায় উদ্বিগ্ন ইইউ

বিরোধী দলের নেতাদের গ্রেফতার করায় উদ্বিগ্ন ইইউ

বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। একইসাথে সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি।

পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ

পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু দুপুর আড়াইটায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথে আজকের ম্যাচটি দুই দলের ৫৪তম দেখা।

বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা

বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার (৬ নভেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ নভেম্বর) ভোরে ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন প্রধানমন্ত্রী।

চকরিয়ায় আগুনে পুড়লো দাখিল মাদরাসা

চকরিয়ায় আগুনে পুড়লো দাখিল মাদরাসা

কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কাকারার পুলেরছড়া দাখিল মাদরাসার। ছাউনিসহ মাদরাসার সিংহভাগ অংশ পুড়ে যাওয়ায় পাঠদান অনির্দিষ্টকালের জন্য থমকে পড়বে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন। 

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সড়ক অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সড়ক অবরোধ

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। এদিন সকাল নয়টায় যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়ক অবরোধ করে টায়ায় জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।