সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মশিউর রহমান রাঙা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের মিন্টু মিয়ার ১১ মাসের মেয়ের জন্ম থেকে ঠোঁটকাটা। কিছুদিন আগে ভাসমান হাসপাতালে মেয়ের ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। এখন শিশুটির ঠোঁটে কোনো সমস্যা নেই। শিশুটির মতো আরও অনেকে এই হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন সুস্থ।
সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার লর্ডসে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ফাইনালে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আলোচিত-সমালোচিত পাকিস্তানি আম্পায়ার আলিম দার।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪৩২৪টি মামলা ও ১৮,৫২,৪০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ২২টি গাড়ি ডাম্পিং ও ৩৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।
আফগানিস্তান তাদের মাত্র ২০ বছরের লেগ স্পিনার রশিদ খানকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিয়োগ করেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচই হবে অধিনায়ক হিসাবে তার প্রথম পরীক্ষা।
শিশু ধর্ষণ ও হত্যাকরীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও তা দ্রুত কার্যকরের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নারী সাংবাদিকরা।
একজন নতুন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথগ্রহণ আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খবর বাসস