সারাদেশের পাঁচ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
র
সারাদেশের স্কুল ও কলেজগুলোকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিসব পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১১ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক রূপক রায়ের সই করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আগামী ২৫ ও ২৬ অক্টোবর ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে আগামী ২৪ অক্টোবর ৪ দিনের সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনি (৪০) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।তার বাবার নাম বাবুল মীর।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
গাজা উপত্যকায় গত শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ১১ জন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের পাঁচ সদস্যও নিহত হয়েছেন।
ভারতের বিহারের বক্সারে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার দিকে বক্সার জেলার রঘুনাথপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডাউন ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের ছয়টি বগি।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছেন।
সার্চ ইঞ্জিন গুগল ভূমিকম্পের সময় স্থানীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে ২০২০ সালে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে । যুক্তরাষ্ট্রে প্রথম চালু হলেও বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ সুবিধা চালু রয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়লো ১৩ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙাশ। বুধবার (১১ অক্টোবর) বিকেলে কাদের মাঝি নামে এক জেলে মাছটি বিক্রি করতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন।