যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ও গোলাবারুদের চালান ইসরাইলে পৌঁছেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে তৈরি করা ব্যানার টাঙানো হয়েছে ইসরাইলের রাস্তার পাশের বিলবোর্ডে।
র
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের ডাটা অনলাইনে এন্ট্রি করার সময়সীমা বাড়ানো হয়েছে। ১০ অক্টোবর থেকে বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এ সময়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের (ইউএলএফ) রাজশাহী শাখা।
মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়ার জের ধরে মানিকগঞ্জের হরিরামপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর জামে মসজিদে ১১ দিন ধরে তালা ঝোলার অভিযোগ পাওয়া গেছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ছাগলহাটা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল আলী আজগর তরফদার (৬৫) নামের এক বৃদ্ধের।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে মরিয়ম খাতুন নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে বর্ষার পানিতে ভাসছিল মরিয়মের নিথর দেহ।
নেত্রকোনায় অতিবৃষ্টির পানিতে প্রায় ৬৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে। মাছ, পোনা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) টানা ২ বারের মেয়র আরিফুল হক চৌধুরীর দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ হচ্ছে আগামী ৭ নভেম্বর। ৮ নভেম্বর দায়িত্ব নেওয়ার কথা নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর।
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বেড়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা।