র

বাড়িতে রাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু

বাড়িতে রাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় বাড়িতে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে একজন স্থানীয় হাসপাতালে অপরজন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। 

বাংলাদেশে হালাল মাংস রপ্তানিতে আগ্রহী মেক্সিকো

বাংলাদেশে হালাল মাংস রপ্তানিতে আগ্রহী মেক্সিকো

বাংলাদেশে হালাল মাংস রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে মেক্সিকান ব্যবসায়ীরা। পাশাপাশি তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

চীন  ও ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তিনি দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফের বাবা হচ্ছেন জিৎ

ফের বাবা হচ্ছেন জিৎ

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। স্ত্রী মোহনা মাদনানির বেবি বাম্পের ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন নায়ক নিজেই। বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে।

সাত বছর পর ভারতে পাকিস্তানি ক্রিকেটাররা

সাত বছর পর ভারতে পাকিস্তানি ক্রিকেটাররা

দীর্ঘ সাত বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলো বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেট দল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতেই এত বছর পর ভারত গেল দলটি। এর আগে সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল তারা।

তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি: মাশরাফি

তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি: মাশরাফি

সপ্তাহ খানেক পর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির মেগা টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। তার আগে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা নিয়ে কম জল ঘোলা হয়নি। বাংলাদেশ দল ইতোমধ্যে ভারতে পৌঁছে গেলেও বিতর্ক থামছেই না। 

এবার বিবাহিত-অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ: আইনজীবীর লিগ্যাল নোটিশ

এবার বিবাহিত-অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ: আইনজীবীর লিগ্যাল নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের দ্রুত হল ছাড়ার নির্দেশনাটিকে ‘বৈষম্যমূলক বিধান’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও হল প্রভোস্টের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

দীর্ঘদিনের কাশি সমস্যা দূর করার উপায়

দীর্ঘদিনের কাশি সমস্যা দূর করার উপায়

দীর্ঘদিন ধরে কাশিতে ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে কাশির সমস্যা দূর করার জন্য কিছু খাবারও আপনার সহায়ক হতে পারে। এর মধ্যে ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার অন্যতম।

টেলিগ্রাম চ্যানেলেও স্টোরি শেয়ার করতে পারবেন

টেলিগ্রাম চ্যানেলেও স্টোরি শেয়ার করতে পারবেন

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রাম। প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্ল্যাটফর্মটি। কিছুদিন আগেই টেলিগ্রামে চালু হয়েছিল স্টোরি দেওয়ার ফিচার। সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচার চালু হয়েছে। এবার আরও একটি নতুন আপডেট টেলিগ্রামে লঞ্চ হয়েছে।