নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো. সোহেল (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো. বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো. আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।
র
সরকার পতনের একদফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোট। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১৮তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আজিম (২১) উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার সওদাগর বাড়ির মৃত বেল্লাল হোসেনের ছেলে ও মো. হাসান (২১) নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মো.আবু তাহেরের ছেলে।
দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জলাতঙ্ক বিষয়ে সতর্ক করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সনাতনী পুলিশিংয়ের পরিবর্তে প্রযুক্তি নির্ভর স্মার্ট পুলিশিং অপরিহার্য হয়ে উঠেছে।
নারায়নগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় জেনারেটর রুমের পাইপ লাইন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন৷ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার কাশিপুরের উত্তর নরসিংপুরে জার্জিজ ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
নামাজে রুকু থেকে উঠার সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলার পর একটি দোয়া আছে, যেটি নামাজে এক সাহাবি পড়েছিলেন। ফেরেশতারা তখন নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছিলেন। দোয়াটি হলো—حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ (হামদান কাসিরান তায়্যিবান মুবারাকান ফীহি) অর্থ: ‘তোমারই জন্য অধিক, বরকতময় ও উত্তম প্রশংসা।’
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম জংশনের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেসেঞ্জার লাইট স্মার্টফোন থেকে চিরতরে বিদায় নিলো। আইফোনের পর এবার অ্যানড্রয়েডেও বন্ধ হয়ে গেল এই ম্যাসেজিং অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে মেটা। এর ফলে নতুন ব্যবহারকারীরা মেসেঞ্জার লাইট ইনস্টল করতে পারছেন না।