নাট্যচর্চায় আগ্রহী নতুন প্রজন্মকে অভিনয়ের প্রশিক্ষণ দিতে মুন্সীগঞ্জে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার। তার প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা।
র
কিছু কণ্ঠ শুধু গান শোনায় না, ছুঁয়ে যায় মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতি। সময়ের স্রোত পেরিয়ে সেই কণ্ঠের গান থেকে যায় মানুষের স্মৃতিতে, জীবনের নানা মুহূর্তে। বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানে এমনই এক স্বতন্ত্র কণ্ঠ হয়ে আছেন এন্ড্রু কিশোর।
অভিনয় দিয়ে কালেভাদ্রে আলোচনায় এলেও ব্যক্তিজীবনের নানা খবরেমুখে মুখে থাকে পরীমণির নাম। কদিন আগে জন্মদিন উদযাপন করে জায়গা পেয়েছিলেন সংবাদমাধ্যমে। এবার খবরের শিরোনাম— পরীমণির নামে জারি হয়েছে গ্রফতারি পরোয়ানা।
বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
রাজধানীর খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
চলতি নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশে ৫২১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ৩৩০ মিলিয়ন ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫৮ দশমিক ১ শতাংশ।
সিলেটে কথা কাটাকাটির জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন রুস্তুম আলী (৫৫) নামে এক ব্যক্তি। বুধবার সকাল ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজা বিল্লালকে আটক করেছে পুলিশ।
যশোরের অভয়নগর ও ঝিকরগাছায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অভয়নগরে বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দু’জন এবং ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক মারা যান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কেবল সাধারণ কোনো সেবা নয়, এটি অপরিহার্য এবং সরাসরি স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত।
পটুয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন ও পায়ের রগ কেটে গুরুতর জখম করার মামলার প্রধান অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।