শান্তিতে জীবনযাপনের জন্য যে দোয়া পড়বেন

শান্তিতে জীবনযাপনের জন্য যে দোয়া পড়বেন

ফাইল ছবি

মানুষের জীবনে শান্তির চেয়ে মূল্যবান সম্পদ খুব কমই আছে। ধন-সম্পদ, ক্ষমতা কিংবা প্রাচুর্য থাকলেই যে মানুষের জীবনে প্রকৃত শান্তি নেমে আসে, তা নয়।

একজন মুমিনের বিশ্বাস হলো, সব ধরনের শান্তি ও নিরাপত্তার প্রকৃত উৎস মহান আল্লাহ। তাই জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর কাছে শান্তি কামনা করা, তাঁর ওপর ভরসা রাখা এবং তাঁর রহমতের আশ্রয় গ্রহণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। জীবনে সব ক্ষেত্রে শান্তির জন্য পঠিতব্য দোয়া হলো,

 اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।

অর্থ : হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’; শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়।

সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদের সুখ ও শান্তিতে জীবন্ত করে রাখুন। (মাজমুআয়ে ইমাম নববী রহ. ৭/৮)