র

থ্রিজি সেবা আর থাকছে না গ্রামীণফোনে

থ্রিজি সেবা আর থাকছে না গ্রামীণফোনে

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন থ্রি-জি সেবা বন্ধের উদ্যোগ নিয়েছে। গ্রামীণফোনের আবেদনের পর এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) অনুমোদনও দিয়েছে অপারেটরটিকে।

মমতাজের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা : শক্তি শঙ্কর

মমতাজের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা : শক্তি শঙ্কর

টাকা নিয়ে অনুষ্ঠান করতে না যাওয়ায় জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। পরে গত ৮ সেপ্টেম্বর মামলা থেকে জামিন পান তিনি। তবে সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যান মামলার বাদী শক্তি শঙ্কর বাগচী।

মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

মোবাইল ডেটার ৩ ও ১৫ দিন মেয়াদি প্যাকেজ আর থাকছে না। এ নিয়ে নতুন একটি নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। আর মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)।

১২ জেলার দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১২ জেলার দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঢাকাসহ দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সাত কলেজে ভর্তির চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ

সাত কলেজে ভর্তির চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। কলেজ সাতটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন যারা করেছিল সেই ফলও প্রকাশ করা হয়েছে।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন।শনিবার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

দেশে ১৯ জনের করোনা শনাক্ত

দেশে ১৯ জনের করোনা শনাক্ত

দেশে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাচ্ছেন আগামীকাল

প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাচ্ছেন আগামীকাল

জাতিসংঘ ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার (১৭ সেপ্টেম্বর) সরকারপ্রধান নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন।