র

রোনালদো-মানে নৈপুণ্যে বড় জয় আল নাসরের

রোনালদো-মানে নৈপুণ্যে বড় জয় আল নাসরের

সৌদি লিগে আল রাইদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। আজ জালের দেখা পেয়েছন দলের অন্যতম দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সাদিও মানে। অন্য গোলটি করেছেন অ্যান্ডারসন তালিসকা।

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

ঢামেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢামেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামের এক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বার নাম নায়েব আলী।

ঢাবিতে চাকরির সুযোগ

ঢাবিতে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেলে ‘ওয়েব প্রোগ্রামার কাম-ওয়েব মাস্টার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর লাশ

নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর লাশ

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের আট ঘণ্টা পর ঝুমা (৯) ও মিম (৯) নামের দুই শিশুর লাশ মিলল পুকুরে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর কমিশনারের কার্যালয়, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল-ঢাকায় ০৬টি পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সিলেটে ট্রাকের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সিলেটে ট্রাকের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এই ফি আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে। দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিকের মৃত্যু

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিকের মৃত্যু

জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ১৪ জনের প্রাণহানি

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ১৪ জনের প্রাণহানি

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজনে একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।