র

ড. ইউনূসের বিপক্ষে লড়বেন না খুরশীদ আলম খান

ড. ইউনূসের বিপক্ষে লড়বেন না খুরশীদ আলম খান

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুদকের সিনিয়র অ্যাডভোকেট মো: খুরশীদ আলম খান।

অবকাশকালীন বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ২৬ বেঞ্চ

অবকাশকালীন বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ২৬ বেঞ্চ

রোববার ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হওয়া অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা

এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার।

রাজধানী‌তে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

রাজধানী‌তে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. আব্দুল বাতেনকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গ্রেপ্তার ব‌্যক্তি সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসা‌মি।

ডিএমপির তিন এডিসিকে বদলি

ডিএমপির তিন এডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে রবিবার এ পদায়ন করা হয়।

পুত্র সন্তানের বাবা হলেন বুমরাহ

পুত্র সন্তানের বাবা হলেন বুমরাহ

এশিয়া কাপে নেপালের বিপক্ষে ম্যাচে না খেলেই দল ছেড়ে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে যান জসপ্রিত বুমরাহ। সে সময় টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়, ব্যক্তিগত কারণে দেশ ফিরছেন এই পেসার। তবে সোমবার (৪ সেপ্টেম্বর) সকালেই জানা গেল আসল কারণ। প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছেন ভারতীয় এই পেস সেনসেশন।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ থেকে ঢাকায় যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ

আজ থেকে ঢাকায় যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে ঢাকা শহরে যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) অধীন নিরাপদে বাস ব্যবহারের পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এই কার্যক্রম চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার ও শনিবার ছাড়া বাকি পাঁচ দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম।

সুপার ফোরে  টাইগারদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

সুপার ফোরে টাইগারদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

দুঃস্বপ্নের মতো এশিয়া কাপের শুরুটা করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে রীতিমতো খেই হারিয়ে ফেলেছিল টাইগাররা। আর সমীকরণ দাঁড়ায়, গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হেরে গেলেই বিদায়।