১৬ বছর পর রোববার গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ। তবুও এমন এক ম্যাচ, যেখানে জিততেই হতো টাইগারদের। হারলেই শেষ এশিয়া কাপ, ধরতে হতো বাড়ির বিমান। ছিলো নানান সমীকরণের মারপ্যাঁচ। তবে সব শঙ্কা দূর করে টাইগাররা পা রেখেছে সুপার ফোরে। সেই সাথে গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডেও তুলেছে নাম!
- প্রতিষ্ঠার ৪৭ বছরেও এনালগ ইসলামী বিশ্ববিদ্যালয়
- * * * *
- রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
- * * * *
- হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা
- * * * *
- জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়বে সরকার : যুব প্রতিমন্ত্রী
- * * * *
- প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা
- * * * *
র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা খুবই দুঃখজনক যে সংসদের অধিবেশন শুরুই করতে হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে। আশা করা হয়েছিল এবার ব্যতিক্রম হবে, কিন্তু সেটা হয়নি। বর্তমান একাদশ সংসদের ২৮ জন সদস্য মারা গেছেন, যেখানে ২৬ জনই আওয়ামী লীগের। আর দু’জন জাতীয় পার্টির (জাপা)। এর মধ্যে কয়েকজন মহিলা সদস্যও রয়েছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ আগামীকাল মঙ্গলবার। ঢাকায় হবে সেই সংলাপ। সংলাপে অংশ নিতে মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় (৪ সেপ্টেম্বর) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় মামলা হয়েছে।
হঠাৎ ওপেন করতে নেমেই বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। এদিনই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। ১১৯ বলে ১১২ রান করে চোট নিয়ে মিরাজ মাঠ ছাড়েন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজার গেট এলাকায় বাস চাপায় নারী-পুরুষসহ টমটমের ৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর মোশাররফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মোশাররফ বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
সমালোচনার মুখে চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান যোগ দিতে রাশিয়া, ইরান ও বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে নোবেল ফাউন্ডেশন।
সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় দুই শিশু কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রবিবার সুদানের অধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
সূর্যতে ঝড় শুরুর ইঙ্গিত দেয় ভারতের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। এর ফলে পৃথিবীতে বিদ্যুতের সঞ্চালন লাইন, স্যাটেলাইট সংযোগ ও সার্বিক যোগাযোগের ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করে সেন্টারটি।