র

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আর নেই

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আর নেই

সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর একুশে পদক পান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সামরিক স্বৈরাচার বিরোধী সব গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এই নেতা।

আর্জেন্টিনায় গোল করে অভিষেক রাঙালেন জামাল

আর্জেন্টিনায় গোল করে অভিষেক রাঙালেন জামাল

আর্জেন্টিনায় অভিষেক ম্যাচটা দারুণভাবেই শেষ করলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর হয়ে নিজের প্রথম ম্যাচেই অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নামেন তিনি। আর মাঠে নেমেই গোল করে দলকে স্বস্তির জয় এনে দিয়েছেন তারকা এই মিডফিল্ডার।

‘যক্ষ্মায় বছরে ৪২ হাজার মানুষের মৃত্যু’

‘যক্ষ্মায় বছরে ৪২ হাজার মানুষের মৃত্যু’

দেশে মৃত্যুর সপ্তম প্রধান কারণ যক্ষ্মা (টিবি)। এখনও রোগটিতে প্রতিবছর ৪২ হাজার মানুষ মারা যায়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে যক্ষ্মা রোধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

উত্তরাঞ্চলের জেলাগুলো কেন নিয়মিত বন্যা হয়

উত্তরাঞ্চলের জেলাগুলো কেন নিয়মিত বন্যা হয়

কুড়িগ্রামের উলিপুরের গুনাইগাছির বাসিন্দা মনোয়ার হোসেনের দুই বিঘার ধান তিস্তার পানিতে তলিয়ে গেছে। এখনো তার বাড়িতে পানি ওঠেনি, কিন্তু বন্যার পানি ঘরের নীচে চলে এসেছে।

ঢাকার মার্কিন দূতাবাসের মামলায় তরুণ গ্রেফতার

ঢাকার মার্কিন দূতাবাসের মামলায় তরুণ গ্রেফতার

একটি অ্যাপসের মাধ্যমে বন্ধুত্ব করে ফাঁদে ফেলে মার্কিন তরুণীদের নগ্ন ছবি সংগ্রহ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন খুলনার এক তরুণ। তার নাম মো: সামির (২০)। তার মুঠোফোন ও ল্যাপটপ ঘেঁটে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের অন্তত ৩০ কিশোরীর দেড় শতাধিক নগ্ন ছবি পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টে

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামের ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ৮ নং গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এস এম ইদ্রিসের ছেলে

বগুড়ায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

কাফনের কাপড় পরে বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জনসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় কাফনের কাপড় পরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিল ছেলে

বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিল ছেলে

মায়ের মরদেহ বাড়ি রেখেই এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলে কুইন্ট্রার ঘাগ্রা নামের তরুণ। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামে। রবিবার সকালে মায়ের লাশ বাড়িতে রেখে দুর্গাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে। পরীক্ষা শেষে বাড়ি গিয়ে করেন মায়ের শেষকৃত্য সম্পন্ন।  

নোয়াখালীতে পাসপোর্ট অফিসের ১৭ দালাল আটক

নোয়াখালীতে পাসপোর্ট অফিসের ১৭ দালাল আটক

নোয়াখালীর মাইজদী ও বেগমগঞ্জে অবৈধ ভাবে পাসপোর্ট কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৭ জন দালালকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় বিভিন্ন দোকান থেকে পাসপোর্ট ও নগদ অর্থ উদ্ধার করেছে তারা।