র

বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিল ছেলে

বাড়িতে মায়ের লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিল ছেলে

মায়ের মরদেহ বাড়ি রেখেই এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলে কুইন্ট্রার ঘাগ্রা নামের তরুণ। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামে। রবিবার সকালে মায়ের লাশ বাড়িতে রেখে দুর্গাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে। পরীক্ষা শেষে বাড়ি গিয়ে করেন মায়ের শেষকৃত্য সম্পন্ন।  

নোয়াখালীতে পাসপোর্ট অফিসের ১৭ দালাল আটক

নোয়াখালীতে পাসপোর্ট অফিসের ১৭ দালাল আটক

নোয়াখালীর মাইজদী ও বেগমগঞ্জে অবৈধ ভাবে পাসপোর্ট কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৭ জন দালালকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় বিভিন্ন দোকান থেকে পাসপোর্ট ও নগদ অর্থ উদ্ধার করেছে তারা। 

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বিভাগে আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। আগস্ট মাসের ২৭ দিনে আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। আর চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

তুলা উন্নয়ন বোর্ডে ৬৪ জনের চাকরির সুযোগ

তুলা উন্নয়ন বোর্ডে ৬৪ জনের চাকরির সুযোগ

তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) অধীন রাজস্ব খাতভুক্ত ১৩ ক্যাটাগরির পদে ৬৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা!

ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা!

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। তবে ওই অভিযানে মাদক কারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

১৭০ মণ ইলিশ নিয়ে ফিরলেন জেলে, ৫১ লাখে বিক্রি

১৭০ মণ ইলিশ নিয়ে ফিরলেন জেলে, ৫১ লাখে বিক্রি

পটুয়াখালীর কলাপাড়ায় আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। এগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

 

শনিবার (২৬ আগস্ট) বিকেলে এসব মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়।

ইতালিয়ান সাংবাদিকের দাবি ৮৯৪ কোটি টাকায় আল ইত্তিহাদে যোগ দিতে চান সালাহ

ইতালিয়ান সাংবাদিকের দাবি ৮৯৪ কোটি টাকায় আল ইত্তিহাদে যোগ দিতে চান সালাহ

সৌদি লিগে নেইমারের পরবর্তী বড় তারকা কে হতে যাচ্ছেন? জল্পনায় এবার নাম সময়ের আরেক সেরা তারকার। ইউরোপের দলবদলের জানালা বন্ধ হয়ে যাবে ৩১ আগস্ট রাতেই। তার আগেই আরও তারকা দলে ভেড়ানোর লক্ষ্য সৌদিচ ক্লাবগুলোর। এদের মধ্যে বড় দানটা মারতে চাচ্ছে করিম বেনজেমা, এনগোলো কান্তেকে দলে ভেড়ানো আল ইত্তিহাদ। তাদের লক্ষ্য এবার লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। কিছু গণমাধ্যমের দাবি, সালাহও এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

চুমু নিয়ে সতর্ক মেসির স্ত্রী, বিতর্ক থেকে বাঁচলেন আলবা

চুমু নিয়ে সতর্ক মেসির স্ত্রী, বিতর্ক থেকে বাঁচলেন আলবা

এক চুমুকাণ্ড নিয়ে যেখানে বিশ্ব তোলপাড়, সেখানে আরেক বিতর্কের জন্ম দিতে যাচ্ছিলেন ইন্টার মায়ামির স্প্যানিশ ডিফেন্ডার ডেভিড আলভা। তবে সতীর্থ লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সতর্ক থাকায় বিষয়টি বেশিদূর এগোয়নি।