উত্তরবঙ্গের জেলাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
র
ভারত পিয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই আরেক দফা অস্থির হয়ে উঠে সিলেটে পিয়াজের দাম। ভারতের সিদ্ধান্ত শোনার সঙ্গে সঙ্গেই পিয়াজের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ৪০-৪৫ টাকা কেজি পিয়াজ বিক্রি করা হয় ৬০ টাকায়। তবে আজ কিছুটা কমেছে পেঁয়াজের ঝাঁজ।
নড়াইলের লোহাগড়া ও মাগুরার মহম্মদপুর উপজেলার সীমান্তবর্তী মশাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নহাটা ইউনিয়নের মশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ মাদক বিক্রেতাকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। মাদক বিক্রেতারা হচ্ছেন মালা বেগম (৩০) ৬ মাস, শাওন হাওলাদার (৩৫) ৩ মাস ও মো. ইব্রাহিম শেখ (৬০) ৩ মাস।
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসার অধ্যক্ষ নিহত হয়েছেন। মঙ্গলবার সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হক ও চক্রের আরও তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২আগস্ট) সন্ধ্যায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী বড়আন্দুলিয়া গ্রাম থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুইজন হলেন যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (২৮) ও মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩৬)।
শ্রীলঙ্কার হাম্বানতোতায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তান এ দিন গুটিয়ে যায় ২০১ রানে। সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ইমাম-উল-হক।১