অপ্রীতিকর ঘটনার কারণে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুটিং সেটে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজ বন্ধ করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে।
র
৪০তম বিসিএসে নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে।
ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের নির্ধারিত শর্ত না মানায় ফার্মেসি বিভাগের অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞায় পড়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বামপন্থী আইনজীবী লুইসা গঞ্জালেস এগিয়ে রয়েছেন।সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।তবে চূড়ান্ত ফলাফলের জন্যে দ্বিতীয় দফার ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আগামীকাল নগর দক্ষিণের ২৪টি থানায় বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ। এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
ফিলিপাইনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া এই সপ্তাহে পশ্চিম ফিলিপাইনের কাছে, দক্ষিণ চীন সাগরে একটি যৌথ নৌ মহড়ার পরিকল্পনা করছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপি সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ব্যাট-বোলিং নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৩৩ রানে হারিয়েছে আইরিশদের।
একুশে আগস্টের গ্রেনেড হামলার বিষয়টি আওয়ামী লীগের একটি সাজানো নাটক বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে না করে, অন্য জায়গায় আওয়ামী লীগ মিটিং করেছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮ লাখেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তাকে ট্রেনিং দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (২১ আগস্ট) কমিশন সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।