পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ফের ক্ষমতায় রাখা যায়, তা পুরো অঞ্চলের জন্য, আমাদের জন্য, ভারত, নেপাল ও ভুটান প্রত্যেকের জন্য মঙ্গল হবে। সোমবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
র
বগুড়ার ধুনট উপজেলায় ভিপি নূরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার জেলেরা নোয়াখালী জেলার বাসিন্দা।
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের রায় কার্যকর করার দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হাশেম রেজার নেতৃত্বে মোটরসাইকেল র্যালি ও গাড়িবহর নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় মাদক কারবারী দম্পতির বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরনো বই ও দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ নিয়ে বেশ ওলটপালট করেছে ভারত। টিকেট ছাড়ার সময়েও তাই হয়েছে গড়বড়। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন আচরণে ক্রিকেট ভক্ত ও বোদ্ধাদের অনেকেই বিরক্তি প্রকাশ করেছে।
কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হযেেছ। সোমবার বিকেলে মেডিকেল গেটের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাংচুর করা হয়েছে। এতে একজন আহত হয়েছেন।
ঢাকার ধমরাইয়ে বালিয়া কাজীপাড়া এলাকার ববালিয়া এগ্রো ফার্মের গরুকে সকালে খাবার দেয়া হয়। এ খাবার খেয়ে ১৫ মিনিটের মাথায় ১১টি গরু মারা যায়।