রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২১ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ ও ভয়াল হত্যাযজ্ঞের দিন। ২০০৪ সালের এ দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদ হন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী।
র
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
সামরিক অভ্যুত্থান নিয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) নাইজারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এই অবস্থায় দেশটিতে কয়েক হাজার মানুষ সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
ময়মনসিংহের অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
লাতিন দেশ আর্জেন্টিনায় আকাশচুম্বী মূল্যস্ফীতি ১০০ শতাংশেরও বেশি ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পণ্যের দাম বৃদ্ধির মাত্রা বেঁধে দিয়েছে আর্জেন্টিনা সরকার। চলতি বছরের জুলাইয়ে আর্জেন্টিনার বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১১৩ শতাংশ।
রাজধানীর বাড্ডা থেকে গাজীপুরে পিকনিকে গিয়ে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নৌকায় করে বেরাইদ থেকে যাত্রা করে বালু নদীতে শুক্রবারের সেই ঘোরাঘুরি আর ডিজে পার্টির পিকনিক থেকে ফিরে তারা শনিবার অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই একজন এবং পরের দিন রোববার আরও দুইজন মারা যান।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা হারায়, তাহলে বেকায়দায় পড়বে ভারত। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতাও বৃদ্ধি পেতে পারে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বেলো হরিজন্তের কাছে এক হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)।
পুলিশ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।