র

বাড্ডায় ডিমের আড়তে অভিযান

বাড্ডায় ডিমের আড়তে অভিযান

রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযানের পর এবার বাড্ডা এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হঠাৎ করে দেশে ডিমের দাম বেড়ে যাওয়ায় দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়।

ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ কিমের

ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ক্ষেপণাস্ত্র, রকেট-চালিত গোলা এবং অন্যান্য অস্ত্র ব্যাপক মাত্রায় উৎপাদনের নির্দেশ দিয়েছেন। সোমবার একটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র উৎপাদন প্লান্ট পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি।

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, আতঙ্কে মানুষ

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, আতঙ্কে মানুষ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা।

যেকোনো সময় রিটার্ন দাখিল করা যাবে

যেকোনো সময় রিটার্ন দাখিল করা যাবে

করদাতারা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে মামলা

প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে মামলা

টুইটারে বিতর্কিত পোস্ট করে এবার মামলার মুখে পড়লেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াংকা গান্ধী। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে টুইট করা হয় তার অ্যাকাউন্ট থেকে। 

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল (৩০)। সোহেলকে হাসপাতালে নিয়ে আসা মোশারফ জানান, ধোলাইপাড় এলাকায় যাত্রী ওঠানোর লাইনম্যান হিসেবে কাজ করতেন সোহেল।

দেড় মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

দেড় মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। চলতি বছরের এ পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে প্রায় দেড় মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

অনার্স পাসে নিয়োগ দেবে আগোরা

অনার্স পাসে নিয়োগ দেবে আগোরা

শীর্ষস্থানীয় সুপার শপ আগোরা লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।