র

পাঁচ ব্যাংককে ২৮১ কোটি টাকা জরিমানা

পাঁচ ব্যাংককে ২৮১ কোটি টাকা জরিমানা

চলতি বছরের প্রথম ৬ মাসে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংককে ২৮১ দশমিক ৩ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ ও তারল্যের ন্যূনতম সীমা ধরে রাখতে না পারায় ব্যাংকগুলোকে এই জরিমানা করা হয়েছে

আজ ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

আজ ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

আজ শনিবার চার দিনের সফরে বাংলাদেশ আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান। তারা হলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস। তাদের সাথে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও।

মিয়ানমারে বন্যা ও ভূমিধসে নিহত ৫

মিয়ানমারে বন্যা ও ভূমিধসে নিহত ৫

মিয়ানমারে বন্যা ও ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ৪০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।শনিবার (১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শার্লটকে উড়িয়ে সেমিতে মেসির মায়ামি

শার্লটকে উড়িয়ে সেমিতে মেসির মায়ামি

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর রীতিমতো উড়ছে ইন্টার মায়ামি। টানা জয়ে লিগস কাপের সেমি নিশ্চিত করলো দলটি। কোয়ার্টার ফাইনালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো তারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা আজ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেন সেনাবাহিনীর ৩০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘুষ গ্রহণ, মানবপাচার, অস্ত্র ও ত্রাণ সহায়তার সামগ্রী চোরাই পথে বিক্রি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার ৮

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার ৮

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।  কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সি কটেজের চারতলায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার রাতে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।

১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।