বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
র
বাংলাদেশ জামায়াতে ইসলামী আজক সোহরাওয়াদী উদ্যোনে অনুষ্ঠেয় পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে। আজ এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। জামায়াতকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ৬ আগস্ট, রোববার বাংলাদেশের সকল বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
আমদানিতে কঠোরতা আরোপ করা সত্ত্বেও ২০২২-২৩ অর্থবছরে ৮ দশমিক ২২ বিলিয়ন ডলারের বৈদেশিক লেনদেনের ঘাটতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। ২০২২ অর্থবছরে সেই ঘাটটির পরিমাণ ছিল ৬ দশমিক ৬৫ বিলিয়ন যা বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে।
ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের নুহতে হিন্দু ও মুসলিমদের মধ্যে চলমান উত্তেজনা এখনো বিরাজ করছে। গত সোমবার রাজ্যে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গুরুগ্রামের কয়েকটি মুসলিম পরিবার জানিয়েছে, উগ্রবাদী হিন্দুরা তাদের বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে।
ডেঙ্গু জ্বরে কাঁপছে দেশে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। কিন্তু গত পাঁচ দিনে রাজধানীর চেয়ে বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বাড়ছে। এতে চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হচ্ছে, তেমনি রোগীরাও পড়ছেন নানা ভোগান্তি আর বিড়ম্বনায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসকে দেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে জমি দেওয়ার প্রস্তাব করেছেন।বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন বিদায়ী সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন হিরন পয়েন্ট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আবুল কালামের মালিকানাধীন এফবি জুবায়দুল হক নামের একটি ট্রলার তিন দিন ধরে ১১ জেলেসহ ভাসছে।
রাজধানীর খিলক্ষেত থেকে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় আটকে রাখা দুই নারীকেও উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), হাজেরা বেগম (৩৫), সোহেল মিয়া (২৫), বাইজিদ হোসেন (২২)।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে। তারাই সবকিছু নির্ধারণ করবেন।
পঞ্চগড়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে ফিরোজ আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সহকর্মীদের দেওয়া তথ্য মতে, নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন ফিরোজ।