ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুরে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে একটি পুরোনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
- ক্ষুদ্র পশুপালনের উন্নয়নে থিম্পুতে সার্কের আঞ্চলিক কর্মশালা
- * * * *
- সাতক্ষীরা সীমান্তে প্রায় ২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
- * * * *
- পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
- * * * *
- শান্তিতে জীবনযাপনের জন্য যে দোয়া পড়বেন
- * * * *
- সাদা না বাদামি চিনি, কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী
- * * * *
র
৪৫তম বিসিএস (আনসার) ক্যাডারের ১৯ জন নবীন কর্মকর্তাকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রাজধানী থেকে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন
গাজীপুরের টঙ্গীতে নির্মাণের ছয়মাসের মাথায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ বলছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের কারণে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা।
বরিশালের বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে সৎ ভাসুর ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পৃথক অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে নেওয়াকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
ইয়েমেনের হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ঝুঁকিপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পার হয়ে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে এসেছে একটি জাহাজ। রবিবার (১ নভেম্বর) এমটি এনড্রিওস নামের লাইবেরিয়ার পতাকাবাহী অয়েল ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। দুপুরে এসআরবি-৬ এর বোমা বিশেষজ্ঞরা ককটেল অপসারণ করেছে।
নীলফামারীতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।