গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে ওই ব্যক্তি মারা যান।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
র
মিরপুরে বিএনপি ও বাঙলা কলেজের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ ৪ রাজাকারের রায় ২০ জুলাই ঘোষণা করা হবে।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।
সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি। এ লক্ষ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইউক্রেন ক্রিমিয়া আক্রমণ করেছে, এই অভিযোগও তুলেছে রাশিয়া। তারপরই তারা খাদ্যশস্যের চুক্তি বাতিল করেছে।
ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুই শ’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।
কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্বল ভিত্তির আশঙ্কার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, হাজার হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।