র

আওয়ামী লীগের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শুরু

আওয়ামী লীগের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শুরু

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলায় টুইট করে যা বললেন উজরা জেয়া

বাংলায় টুইট করে যা বললেন উজরা জেয়া

বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে আবার দেখা হবে লিখে বাংলা ভাষায় টুইট করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। 

ইবিতে ছাত্রী নির্যাতনে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার

ইবিতে ছাত্রী নির্যাতনে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের ২০২ নং কক্ষে অনুষ্ঠিত ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

ঘোড়া উপহার পেলেন সর্বোচ্চ গোলদাতা

ঘোড়া উপহার পেলেন সর্বোচ্চ গোলদাতা

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্ব্বোচ্চ গোলদাতা পেয়েছেন ঘোড়া উপহার। খেলাটি অনুষ্ঠিত হয় ঈশ্বরদী উপজেলার গোকুলনগর মিশন মাঠে।

শনিবার সকালে কিছুটা উন্নত রাজধানীর বাতাসের মান

শনিবার সকালে কিছুটা উন্নত রাজধানীর বাতাসের মান

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। শনিবার সকালেও রাজধানীর বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় নিহত ৭

দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় নিহত ৭

দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে প্লাাবিত হওয়ায় সাতজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছে।কর্মকর্তারা শনিবার বলেছেন, একটি উপচে পড়া বাঁধের কারণে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে আশাবাদী এরদোগান

ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে আশাবাদী এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনার ব্যাপারে শুক্রবার (১৪ জুলাই) দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই চুক্তি কিয়েভকে শস্য রফতানি করার এবং বৈশ্বিক খাদ্য সঙ্কট কাটিয়ে ওঠার সুযোগ করে দেয়।

গাইবান্ধায় নদ-নদীর পানি বাড়ছে

গাইবান্ধায় নদ-নদীর পানি বাড়ছে

উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় সবগুলো নদ-নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ৩০ সেন্টিমিটার, 

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী

আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের পদত্যাগ দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলীয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্র মেঘ সৃষ্টি অব্যাহত থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। শনিবার সকালে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।