ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির পরীক্ষা আগামী শুক্রবার (১৬ জুন) থেকে শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ১ হাজার ২৯টি
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
র
পাকিস্তান-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি ‘অতি মারাত্মক’ থেকে দুর্বল হয়ে এখন ফের ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে সাধারণত দেড়শ-দুইশ বলে সেঞ্চুরি দেখা যায়, কিন্তু শান্ত শতকের স্বাদ পেয়েছেন মাত্র ১১৮ বলে। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে উড়ছে লিটন দাসের দল।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য চাহিদার চেয়ে ২১ লাখের বেশি পশু প্রস্তুত রয়েছে।
ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।
মাদারীপুর জেলার শিবচরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে মঙ্গলবার রাতে শিবচর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত আয়নাল খাঁ’র (৬৫) বিরুদ্ধে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ইউরোপে চরম আবহাওয়ার কারণে ১৯৮০ সালের পর থেকে প্রায় ১ লাক ৯৫ হাজার লোক মারা গেছে এবং ৫৬০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) বুধবার এ কথা জানায়।
সাবেক অতিরিক্ত বিচারপতি এ বি এম আলতাফ হোসেন ও ফরিদ আহমেদ শিবলীর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে আপাতত তারা বিচারপতি পদে ফিরতে পারছেন না।
চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের কয়েকটি আবাসিক ভবনে আতশবাজি থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।