র

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে ২০৩০ সাল পর্যন্ত অর্থায়ন বৃদ্ধি করেছে গ্যাভি

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে ২০৩০ সাল পর্যন্ত অর্থায়ন বৃদ্ধি করেছে গ্যাভি

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচীকে বেগবান করার লক্ষ্যে এবং দেশের জনস্বাস্থ্য উন্নয়নে আগামী ২০৩০ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অর্থায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গ্যাভি)।

রাবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

বিএনপির ধ্বংসাত্মক অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি : তথ্যমন্ত্রী

বিএনপির ধ্বংসাত্মক অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতিবাচক, ধ্বংসাত্মক, মানুষ পোড়ানোর অপরাজনীতি, নির্বাচন প্রতিহত করা-বয়কট করার অপরাজনীতির কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

পাঁচ দিনের সফর শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কে দেশে ফিরেছেন । রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও টেলিটকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

ইসরায়েলি সৈন্যের গুলিতে তিন বছর বয়সী ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলি সৈন্যের গুলিতে তিন বছর বয়সী ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনের তিন বছর বয়সী শিশুটি মারা গেছে। আহত হওয়ার চারদিন পর মোহাম্মেদ তামিমি নামে শিশুটির মৃত্যু হয়। চলতি বছর সহিংসতায় নিহত হওয়া ফিলিস্তিনের সবচেয়ে কম বয়সী শিশু তামিমি।

ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বুধবার

ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বুধবার

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান রানার আপ ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ওভালে শুরু হবে ম্যাচটি।