আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) কিছু সংশোধনী আনা হবে।
- নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬ দিন পর মামলা
- * * * *
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা
- * * * *
র
চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৯৫ কোটি টাকা।
দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবিব নামে একজন নিহত হয়েছেন এবং তার ছোটভাই নাহিদ (১২) আহত হয়েছেন।
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি হয়েছে। রবিবার রাত ৯টার আগে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি মেঘ ডাকে।
খাগড়াছড়ি জেলার রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় এক্সক্যাভেটর মেশিন উল্টে চালক নিহত হয়েছেন। উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩২ বছর বয়সী মিজানুর রহমান নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্দা।
সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। বিকালে সেটি গ্রহণ করে প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জয়ের লক্ষ্যে সমন্বিতভাবে আওয়ামী লীগ কাজ করছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি নেতারা নির্বাচনের দিন গণমাধ্যমের সাথে কথা বলার সময় ২০১৮ সালের সাধারণ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলে বর্ণনা করলেও সন্ধ্যায় ফলাফল আসার সাথে সাথে তারা তাদের বক্তব্য পরিবর্তন করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ত্রিমুখী আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও বেসরকারি খাতের শিল্প-কারখানায় অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ম্যানুফ্যাকচারিং ও সেবা শিল্পখাতে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা তৈরি হয়েছে।