নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। শুক্রবার নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
র
তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের চেয়ে অত্যাধুনিক সামরিক বিমান প্রস্তুতের ঘোষণা দিয়েছে। দেশটির সমরাস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার 'ওজগুল' নামে এই প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
আজ জুমার নামাজের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে পুলিশ অভিযান চালাতে পারে। তবে তা ইমরান খানের সম্মতিতে এবং ক্যামেরার উপস্থিতিতে করা হবে বলে জানা গেছে।
১৯৪৫ সালের ৬ আগস্ট এশিয়ার দেশ জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলায় হিরোশিমা শহরটি ধ্বংস হয়ে যায়। এতে নিহত হয় ১ লাখ ৪০ হাজার মানুষ। এর তিনদিন পর জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় পরমাণু বোমা হামলা চালায় আমেরিকা।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ মে) আট বিভাগ ও ২৭ সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। এ কর্মসূচির আওতায় দুপুর আড়াইটার সময় রাজধানীর শ্যামলীতে জনসমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আজ শুক্রবার (১৯ মে) ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিকেল তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠন এই শান্তি সমাবেশের আয়োজন করবে। এ দিন রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় পদযাত্রার কর্মসূচি রয়েছে বিএনপির।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যে পশুপালক ও কৃষকদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় একজন কর্মকর্তা পশুপালক ও কৃষকদের সংঘর্ষে প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।
ঢাকাসহ দেশের ৮ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে আট জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন আজ। শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
টাইগার থ্রি-সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন সালমান খান। এ খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলিউড ভাইজান। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে এমন তথ্যই দিলেন তিনি।