টঙ্গী উপজেলার সাতাইশ এলাকায় জিজে ক্যাপস অ্যান্ড হেডওয়্যার লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
র
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে পোস্ট করা এক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে রোববার বলা হয়েছে, রাশিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের শ্রমিক সঙ্কটের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের যুদ্ধ এর জন্য আংশিকভাবে দায়ী।
দক্ষিণ পেরুর একটি সোনার খনির ভেতরে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছে। খনিতে রাতের শিফটে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরমে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেলে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে।
বাগেরহাটে রান্না ঘরের গ্যাসের চুলার আগুনে সাফিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার ভট্রবালিয়াঘাটা সরকারি গুচ্ছগ্রাম-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।রোববার (৭ মে) সোনাতলা ও দুপচাঁচিয়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি প্রায় দেড় মাস ঢাকায় ছিলেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বাস স্টপে কয়েকজন মানুষকে একটি গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় সাত জন নিহত হয়েছে। ব্রাউনসভিলের নিকটবর্তী একটি অভিবাসী কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে।
এক যুগ আগে স্থগিত করা সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগ। লিগটির সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরবর্তী সময়ে তৈরী পোশাক (আরএমজি) রফতানিতে বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে।