রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
র
খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপের হেলপার নিহত ও চালক আহত হয়েছেন।
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৮ মে) গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) রাত সাড়ে ১২টায় দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘাতপূর্ণ সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি।সোমবার (৮ মে) সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত বিমানবন্দরে অবতরণ করে।
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬৪৬ জন। সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭৪২ জন।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলায় লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার (৮ মে) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৩০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা।
রাজধানীর ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের (৩০) ও দোকান কর্মচারী সাব্বির (২৬)।
বাংলাদেশ ব্যাংক পরবর্তী অর্ধ-বার্ষিক মুদ্রানীতির বিবৃতি ঘোষণার মাধ্যমে জুলাই থেকে বাজার ভিত্তিক সুদের হারে ফিরে আসবে, যা ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাস কভার করবে।
নেইমার তো আগে থেকেই নেই, নিষেধাজ্ঞার ফলে ছিলেন না লিওনেল মেসিও। তবে তাদের অভাব টের পেতে দিলেন না এমবাপ্পে, দলকে সামনে থেকেই পথ দেখালেন তিনি। সুবাদে রোববার রাতে তোয়েসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল।