র

দক্ষিণ কোরিয়া সফরে জাপানের প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রবিবার দক্ষিণ কোরিয়া এসে পৌঁছেছেন। সিউল ও টোকিও’র ‘শাটল কূটনীতি’ পুনরায় শুরু করা এবং পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পরমাণু হুমকির মুখে দুদেশের সম্পর্ক জোরদারের চেষ্টার প্রেক্ষাপটে কিশিদার সফরটি অনুষ্ঠিত হলো।

নাঙ্গলকোটে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল গুলি

নাঙ্গলকোটে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল গুলি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের বর্ধিত সভায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের কারণে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। গতকাল শনিবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয় ও উপজেলা সাবরেজিস্ট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণীর

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণীর

বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় সোনাতলা রেলস্টেশনের দক্ষিণে লাইনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজধানীর বড় মগবাজার চৌরাস্তা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা হামলার অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা হামলার অভিযোগ

অবরুদ্ধ শহর বাখমুতে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে যে পুরো বাখমুত জ্বলছে।

বিট্রিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধের দাবিতে তামাক চাষীদের মানববন্ধন

বিট্রিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধের দাবিতে তামাক চাষীদের মানববন্ধন

দেশীয় তামাক শিল্প ও বিড়ি শিল্প রক্ষায় চার দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে তামাক চাষী, ব্যবসায়ী ও বিড়ি শ্রমিকরা। রোববার বেলা ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর আলম।রোববার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রাজশাহী অঞ্চলের যেসব আসনের সীমানা নিয়ে আপত্তি শুনবে ইসি

রাজশাহী অঞ্চলের যেসব আসনের সীমানা নিয়ে আপত্তি শুনবে ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তির বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।এর আগে গত ৩ মে কুমিল্লা অঞ্চল দিয়ে শুনানি শুরু হয়। সেদিন প্রথম দফায় ১৩টি সংসদীয় আসনের ওপর শুনানি হয়। এরই ধারাবাহিকতায় রোববার (৭ মে) রাজশাহী অঞ্চলের শুনানি করবে কমিশন।

বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তা এখনও বহাল আছে। সংস্থাটি জানায়, রোববার (৭ মে) দেশের বেশির ভাগ এলাকার বাড়তে পারে তাপমাত্রা। তবে বিকেলের দিকে বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

খুলনায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার বিকালে খালিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।