র

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।

সঙ্কটাপন্ন সুদান ছাড়তে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৭৫ বাংলাদেশী

সঙ্কটাপন্ন সুদান ছাড়তে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৭৫ বাংলাদেশী

সঙ্কটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশী নাগরিক খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেন, ‘যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সার্বিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮ আহত ১৩

সার্বিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮ আহত ১৩

সার্বিয়ার ম্লাদেনোভাক শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৃহস্পতিবার বলেছেন, তিনি সৌদি নেতাদের পাশাপাশি ভারতীয় ও আমিরাতের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সপ্তাহান্তে সৌদি আরব সফর করবেন।

জ্বলছে মনিপুর, দেখামাত্র গুলির নির্দেশ

জ্বলছে মনিপুর, দেখামাত্র গুলির নির্দেশ

আদিবাসী এবং অ-আদিবাসী গ্রুপগুলোর মধ্যে সহিংসতার জের ধরে উত্তপ্ত ভারতের মনিপুর রাজ্যে 'দেখামাত্র গুলির' নির্দেশ দিয়েছে সেখানকার বিজেপি সরকার। সহিংসতা থামাতে সৈন্যরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে, কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।

৪০০ মিলিয়ন ডলারে সৌদি আরব যাচ্ছেন মেসি!

৪০০ মিলিয়ন ডলারে সৌদি আরব যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসিকে সৌদি প্রো লিগে খেলার জন্য বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এর মাধ্যমে তিনি আয়ের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে যাবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের সাথে আজ দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের সাথে আজ দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র : রাশিয়া

ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র : রাশিয়া

রাশিয়া বৃহস্পতিবার ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। এদিকে ওয়াশিংটন তাদের বিরুদ্ধে করা মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে।

ব্রিটেন ছাড়াও আরো যেসব দেশের সম্রাট হতে যাচ্ছেন তৃতীয় চার্লস

ব্রিটেন ছাড়াও আরো যেসব দেশের সম্রাট হতে যাচ্ছেন তৃতীয় চার্লস

আগামীকাল শনিবার ৬ মে রাজ্যাভিষেক হতে চলেছে সম্রাট চার্লসের। এ দিন ব্রিটেন ছাড়াও আরো বেশ কয়েকটি দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস। কমনওয়েলথ ব্যবস্থা অনুযায়ী, আরো ১৫টি দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস। তারা একসময়ের ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিবর্তিত হয়ে আপাতত কমনওয়েলথ নেশন নামে পরিচিত