শুক্রবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙল ৪.৩ মাত্রার ভূমিকম্পের কাঁপুনিতে। আশপাশের অন্য জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
র
যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মস্কোয় বুধবার ভোর রাতে দুটি ড্রোন ভূপাতিত করার ঘটনার পর রাশিয়া অভিযোগ করছে যে ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে "প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা" করেছে।
বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া আজ ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় সংক্রান্ত একটি নতুন ফ্রেমওয়াক চুক্তি স্বাক্ষর করেছে।
পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত রাজা বিড়ি ও জাল ব্যান্ডরোল জব্দ করেছে র্যাব-১২। বুধবার রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
আপীলেও মনোনয়নপত্রের বৈধতা পেলেন না গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) আপত্তির কারণে ঢাকা বিভাগীয় কমিশনারে আপিল করেও তিনি হেরে গেলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের সকলকে দেশ ও জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ বঙ্গভবনের ‘ক্রেডেনশিয়াল হলে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৩’ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামাতের নেতাদের নির্দেশে সন্ত্রাসীরা রাজনৈতিক দাবি-দাওয়া আদায়ের নামে অবরোধের সময় যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছে- তা শুধু দেশের ইতিহাসেই নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে সমসাময়িককালে কোথাও ঘটেনি।
জনগণ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাসের প্রসঙ্গ টেনে বিশ্বশান্তির জন্য দৃশ্যমান হুমকিসমূহ মোকাবেলা এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।