র

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী তিন দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, পরবর্তীতে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরে মৌমাছির কামড়ে আহত ২০

মেহেরপুরে মৌমাছির কামড়ে আহত ২০

মেহেরপুরে মৌমাছির কামড়ে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠ ও গোরস্থানে এক মৃত মহিলার যানাযার সময় এ ঘটনা ঘটে। 

উত্তপ্ত ভারতের মণিপুর, সেনাবাহিনী মোতায়েন

উত্তপ্ত ভারতের মণিপুর, সেনাবাহিনী মোতায়েন

উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সেখানকার মেতিস গোষ্ঠীকে স্কেজিউলড ট্রাইবে (তফসিলি উপজাতি)  অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। সহিংসতা রুখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে সেনাবাহিনী ও প্যারামিলিটারি আসাম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে।

যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের

যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

‘আরব বলয়ে’ ফিরে আসছে সিরিয়া

‘আরব বলয়ে’ ফিরে আসছে সিরিয়া

তাদের দু’জনকে দেখলে ঠিক স্বাভাবিক মিত্র বলে মনে হয় না। কিন্তু বুধবার দামেস্কে এ দৃশ্যই দেখা গেল।স্যুট-পরা, ধর্মনিরপেক্ষ সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন দাড়িওয়ালা, পাগড়ি-পরা ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জা‌নিয়েছে বাংলাদেশ। 

খেরসনে রুশ হামলায় নিহত ২১

খেরসনে রুশ হামলায় নিহত ২১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ ওই শহরটিতে কারফিউ ঘোষণা করেছে।

রুয়ান্ডায় ভারি বর্ষণে বন্যায় নিহত ১২৯

রুয়ান্ডায় ভারি বর্ষণে বন্যায় নিহত ১২৯

মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম ও উত্তর রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন। রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি বুধবার জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়েই চলেছে।