র

মুন্সীগঞ্জে অস্ত্র-টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জে অস্ত্র-টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

মুন্সিগঞ্জে গরুর ট্রলারে ডাকাতি করে পালানোর সময় ৪টি দেশীয় পাইপগানসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতরা নদী থেকে সাঁতরে তীরে উঠে দৌড়ে বাড়ি-ঘরে ঢুকে পড়লে স্থানীয়রা মাইকিং করে তাদের ঘেরাও করে ফেলে। মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এই ঘটনা ঘটে৷ 

পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরগুনায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২ মে) রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকড়গাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম পনু। তিনি আয়লা-পাতাকাটা ইউনিয়নের তিনি নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ চারটি বিশেষ আমল

শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ চারটি বিশেষ আমল

শাওয়াল আরবি চান্দ্রবর্ষের দশম মাস, এটি হজের তিন মাসের প্রথম মাস, যার প্রথম তারিখে ঈদুল ফিতরের নামাজ ও সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এ মাসে সংশ্লিষ্ট রয়েছে হজের মাস এবং তার আগে রয়েছে পবিত্র রমজানুল মোবারক।

হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

পিএসজিতে নিষিদ্ধ মেসি, চুক্তি নবায়ন না করার শঙ্কা

পিএসজিতে নিষিদ্ধ মেসি, চুক্তি নবায়ন না করার শঙ্কা

শাস্তি পেলেন লিওনেল মেসি। দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করেছে পিএসজি। বিনা অনুমতি সৌদি আরব ভ্রমণে গিয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। এমনকি মেসির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের কথাও শোনা যাচ্ছে ফরাসি গণমাধ্যমে।

রমজানের রোজার কাজা

রমজানের রোজার কাজা

পবিত্র রমজান মাস আমাদের মাঝ থেকে চলে গেছে। যে মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে আরাধনা করেছেন। অনেকেই আছে রমজান মাস এলে রোজা রাখি; কিন্তু এর হুকুম-আহকাম তথা বিধানাবলি সম্পর্কে খুব একটা জানি না। 

ইসরাইল ও গাজার মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও গাজার মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইলি বাহিনী এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। মিসর, কাতার ও জাতিসঙ্ঘ কর্মকর্তাদের মধ্যস্ততায় এই যুদ্ধবিরতি হয় বলে বুধবার জানানো হয়েছে। 

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং শুধুমাত্র মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

সুদানের সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনী ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।মঙ্গলবার (২ মে) সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।