ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি উল্টে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন।
র
নির্বাচনে বাধা দিতে এলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সবাইকে বলছি— এই নির্বাচনে আসতে। তবে যারাই বাধা দেবে তাদের প্রতিহত করব।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ইরানের সেনাবাহিনী ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল।
যুক্তরাষ্ট্রের নামকরা টেলিভিশন টকশো উপস্থাপক জেরি স্প্রিংগার শিকাগো শহরে নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সব ক্ষেত্রে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ এপ্রিল) ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসচালক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা ৫১ মিনিটে বনানী কবরস্থানে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের লজিস্টিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ ঢাকায়।
প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিরতি থেকে ফিরেই যেন খেই হারিয়ে ফেলে। অন্যদিকে শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম হটস্পার। দুই গোল শোধ করে ইউনাইটেডকে আটকে দেয় স্বাগতিকরা।