র

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির ৩ নেতা

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির ৩ নেতা

বাংলাদেশে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় গিয়েছে বিএনপির প্রতিনিধি দল।রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ বৈঠক হয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

চলতি বছরের নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্টিক ভিসা আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন নেয়া হচ্ছে।

টেলিভিশনে লাইভ বক্তব্য দেয়ার সময় ভারতের সাবেক বিধায়ককে হত্যা

টেলিভিশনে লাইভ বক্তব্য দেয়ার সময় ভারতের সাবেক বিধায়ককে হত্যা

টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে থাকার সময় ভারতের সাবেক একজন রাজ্যসভার সদস্য এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অপহরণের একটি মামলায় তিনি আগে সাজাপ্রাপ্ত হয়েছিলেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল

ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল

ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

হাইকোর্টে ২০ এপ্রিল ছুটি ঘোষণা

হাইকোর্টে ২০ এপ্রিল ছুটি ঘোষণা

পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড ও হাঙ্গেরি

ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড ও হাঙ্গেরি

পোল্যান্ড ও হাঙ্গেরি স্থানীয় কৃষকদের রক্ষায় ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।
উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানান।

মেসির রেকর্ডের রাতে পিএসজির স্বস্তির জয়

মেসির রেকর্ডের রাতে পিএসজির স্বস্তির জয়

মেসির রেকর্ডের রাতে জয় পেয়েছে পিএসজি। শনিবার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লঁসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে তারা, এগিয়ে গেছে ৯ পয়েন্ট বেশি নিয়ে।

সুদানে সেনাবাহিনী-প্যারা মিলিটারি সংঘর্ষ, নিহত বেড়ে ৫৬

সুদানে সেনাবাহিনী-প্যারা মিলিটারি সংঘর্ষ, নিহত বেড়ে ৫৬

সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারা মিলিটারি গ্রুপের সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬০০ জন। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

টিপু-প্রীতি হত্যা : প্রতিবেদন দাখিল পেছাল

টিপু-প্রীতি হত্যা : প্রতিবেদন দাখিল পেছাল

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৫ জুন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।