র

কলকাতার তাপমাত্রা এখন দিল্লির চেয়েও বেশি

কলকাতার তাপমাত্রা এখন দিল্লির চেয়েও বেশি

ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি। সাধারণত পশ্চিমবঙ্গের গরমে আদ্রতা অনেক বেশি থাকে। কিন্তু এবার এই গরম ব্যতিক্রমী। অত্যন্ত শুকনো গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে লু বা শুকনো গরম হাওয়া বইছে। মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

চুয়াডাঙ্গায়  ৪১ দশমিক ৭ ডিগ্রির রেকর্ড তাপমাত্রা

চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রির রেকর্ড তাপমাত্রা

চৈত্র শেষে বৈশাখ এসেছে। আর বৈশাখের প্রথম দিনেই অসহনীয় গরমে পুড়ছে চুয়াডাঙ্গা। আজ শুক্রবার বেলা ৩টায় দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। এনিয়ে টানা ১৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হলো।

নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ

নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ

শেষ জানাজার পর চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রেই তাকে দাফন করা হয়েছে।

রাজধানীর হাজারীবাগে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর হাজারীবাগে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি চামড়ার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শুক্রবার সকালে এই আগুনের ঘটনা ঘটে। 

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মো. মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার সকাল ৮টার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কানাডার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে সুনামির কোন আশঙ্কা নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি ও সিবিসির।

কাল থেকে ঈদে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু

কাল থেকে ঈদে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু

আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারই প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি করা হবে।

ঝিনাইদহ সীমান্ত থেকে স্বর্ণসহ তিনজন আটক

ঝিনাইদহ সীমান্ত থেকে স্বর্ণসহ তিনজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেপার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, তাদের কাছ থেকে ভুয়া পরিচয় দিয়ে ৮টি স্বর্ণের বার ছিনতাই করে একদল দুর্বৃত্ত। 

সৌদি আরবে হবে বিশ্বের সবচেয়ে ধনী টি২০ লিগ!

সৌদি আরবে হবে বিশ্বের সবচেয়ে ধনী টি২০ লিগ!

বিশ্বের সবচেয়ে ধনী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। পরিকল্পনাটি সফল হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাপিয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।