জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
র
রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়েছে। ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৫ টাকা। এতদিন রপ্তানিকারকরা পেতেন ১০৪ টাকা।
দেশের পাঁচটি সিটি কর্পোরেশন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট নির্বাচনের ভোটগ্রহণের ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গাজীপুর সিটি নির্বাচন ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন সিলেট ও রাজশাহী ভোট ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কিছুদিন আগেই সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে বিপিএল মাতিয়ে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বিপিএলে যোগ দেয়ার সময়েই অবসর ভেঙে পাকিস্তানের জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা বলেছিলেন তিনি। এবার সেই ইচ্ছাই পূর্ণ হতে চলেছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন।
ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়।
দেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে ‘পাঠাও’।রোববার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।সুপ্রিম কোর্ট বার এর ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম চলবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।