রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম যোগ দিয়েছে। সেনাবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে।
র
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
সাতক্ষীরায় নাশকতার চেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. নুরুল হুদাসহ বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেটের জৈন্তাপুরে একটি হত্যাকান্ডের পর ঢাকায় আত্মগোপন করেছিল অভিযুক্তরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ওই হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে। ঢাকার কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে র্যাব।
রংপুর জেলা পুলিশ গত মার্চ মাসে ৩টি হত্যা মামলার ৬ জন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৯৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই তৈরি করায় কুমিল্লার এক সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার কুমিল্লার বালুতুপা এলাকার একটি সেমাই কারখানায় এ জরিমানা করা হয়।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে কভার্ডভ্যান-মোটর সাইকেল ও পিকাপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রোমানা বেগম (১২)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আসমান মিয়ার মেয়ে ও স্থানীয় মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
চট্টগ্রামে সম্প্রতি পৃথকভাবে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রবিবার রাতে নগরীর হালিশহরের সিএন্ডবি ও খুলশীর মাস্টার লেইন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়