র

আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৫ বাড়িতে আগুন

আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৫ বাড়িতে আগুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাসহ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা।

দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৯ মার্কিন সেনা নিহত

দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৯ মার্কিন সেনা নিহত

আমেরিকায় প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নয় মার্কিন সেনা নিহত হয়েছেন। মেডিকেল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের হেলিকপ্টারের এই দুর্ঘটনা গত আট বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক।

ভয়াবহ কর্মী সংকটের দিকে এগিয়ে যাচ্ছে জাপান

ভয়াবহ কর্মী সংকটের দিকে এগিয়ে যাচ্ছে জাপান

দিন যতই যাচ্ছে, এশিয়ার দেশ জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাও ততই বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০৪০ সাল নাগাদ ১ কোটি ১০ লাখেরও বেশি শ্রমিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। এতে দেশটি বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে গবেষণা প্রতিবেদনে ধারণা করা হচ্ছে।

আজ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস

আজ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস

শনিবার (১ এপ্রিল) বিকেল পর্যন্ত দেশের সব বিভাগেই কোনো না কোনো স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বাতাসের গতিবেগ ওঠে যেতে পারে ৮০ কিলোমিটার।

যশোরে জোড়া খুন

যশোরে জোড়া খুন

যশোরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। দু’জনকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক দুই স্থানে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতরা হলেন- সদর উপজেলার নওয়াপড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের নাহিদ হোসেন (১৭) ও ঘুরুরিয়া গ্রামের সাদ্দামের মোড়ের আব্দুল লতিফের ছেলে ইউনুস আলী (২২)।

শুভমন-রশিদের দাপটে ধোনির চেন্নাইকে হারাল হার্দিকের গুজরাত

শুভমন-রশিদের দাপটে ধোনির চেন্নাইকে হারাল হার্দিকের গুজরাত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিলো গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন দল ২০২২ সালে দু'বার মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়েছিল। ফের একবার দাপট দেখিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল হার্দিক পান্ডিয়ার দল।

আজই ভারত যাচ্ছেন মোস্তাফিজ

আজই ভারত যাচ্ছেন মোস্তাফিজ

আইপিএল খেলতে আজ শনিবার সকালেই দেশ ছাড়ছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় রেখে সবার আগে ভারতে উড়াল দিচ্ছেন তিনি। তবে কোনো যাত্রীবাহী বিমান নয়, বিশেষ ব্যবস্থাপনায় চাটার্ড বিমানে করে ভারতে যাচ্ছেন এই পেসার। গত আসরের মতো মোস্তাফিজ এবারো খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

রমজানে কুরআনের সাথে ঘনিষ্ঠতা

রমজানে কুরআনের সাথে ঘনিষ্ঠতা

রহমত, নাজাত ও মাগফিরাতের বারতা নিয়ে পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হয়েছে। মহান প্রভু আমাদেরকে আরো একটি বরকতময় মাস উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। এ মাস এতটাই বরকতপূর্ণ যে, প্রতিটি আমলের বিনিময়স্বরূপ বান্দা পেয়ে যায় তার ৭০ গুণ বেশি প্রাপ্য। বন্ধ হয়ে যায় কবরবাসীর শাস্তি।

রুপগঞ্জের চনপাড়া বস্তির আলোচিত ডন বজলু মারা গেছে

রুপগঞ্জের চনপাড়া বস্তির আলোচিত ডন বজলু মারা গেছে

মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ওরফে বজলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ২ পরিবারের ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ২ পরিবারের ৮ জনের মৃত্যু

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের সময় দুটি পরিবারের আট সদস্য মারা গেছে। সীমান্ত নদী সেন্ট লরেন্সের জলাভূমি এলাকায় আটটি লাশ পাওয়া যায়।